শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক রাসেল মিয়া।​নির্বাচনী ভাবনা নিয়ে রাসেল মিয়া বলেন,শিল্পী সমিতির নির্বাচনে প্রিয় সহকর্মীদের ভোটে জয়ী হলে আমি আজীবন তাঁদের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাব। পাশাপাশি আমি এটুকু নিশ্চিত করতে পারি, শিল্পীদের ন্যায্য অধিকার কেউ হরণ করতে পারবে না ইনশাআল্লাহ, শিল্পী সমিতি হবে একটি ইনসাফের জায়গা।​

নির্বাচনকে ঘিরে বর্তমানে এফডিসিতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন রাসেল মিয়া। সাধারণ শিল্পীদের মাঝেও তাঁকে নিয়ে বেশ ইতিবাচক সাড়া দেখা গেছে।

​এ নির্বাচনে রাসেল মিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন অভিনেতা জ্যাকী আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে জানতে চাওয়া হলে রাসেল মিয়া বেশ সৌহার্দ্যপূর্ণ মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন,জ্যাকী আলমগীর সাহেব ভালো একজন মানুষ। এফডিসিতে তাঁর দীর্ঘদিনের পথচলা এবং চলচ্চিত্রে তাঁর অনেক অবদান রয়েছে।

নির্বাচনে আমি পাস করি বা আমার প্রতিদ্বন্দ্বী জ্যাকী ভাই পাস করুন-যেই আসুক না কেন, আমি খুশি। আমার মূল চাওয়া একটাই,আমরা যে-ই নির্বাচিত হই না কেন, যেন শিল্পী ও চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন হয়। আমরা সবাই যেন একটি নিটোল চলচ্চিত্র পরিবার হয়ে মিলেমিশে থাকতে পারি, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে বিএফডিসি’তে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy