স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে ভাসমান নৌকা থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠির বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে ভাসমান নৌকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫/৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

ওইদিন সকালে নদীতে মাছ ধরা জেলেরা একটি ভাসমান নৌকায় একজন লোককে ঘুমানোর মত দেখে ডাকাডাকি করে কোন সাড়া পাচ্ছিলেন না।

পরে জেলেরা নৌকাটি তীরে নিয়ে পুলিশে খবর দিলে ওসি আবির মোহাম্মদ হোসেন ও ইন্সপেক্টর তদন্ত মো.আউয়াল কবির ঘটনাস্থলে যান।

ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের কোন চিহ্ন নেই। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের সুরাতহাল করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

 

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১১ অক্টোবর ২০২০ খ্রি. ২৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ সফর ১৪৪২ হিজরি, রোববার

You might like