

টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাফৈর পল্পনপাড়া এলাকা থেকে নিহতদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলা রাজাফৈর পল্পনপাড়া এলাকার আলেয়া (৩৯) এবং শাহ্জাহান (৩৫)। নিহতদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়েও করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।


কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
১৬ অক্টোবর ২০২০ খ্রি. ৩১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার









