মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন এমপি নুরুল আমিন রুহুল

গোলাম নবী খোকন, বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাবু ধীরেন্দ্র মাষ্টার বাড়ির শারদীয় দুর্গা উৎসব পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর -২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এড, মোঃ নুরুল আমিন রুহুল এমপি।

তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গা উৎসব নির্বিগ্নে পালন করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এবং নিরাপত্তা জোরদার করেছেন শারদীয় দূর্গা পূজা পালনের জন্য। সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান।

দুর্গাপুর ধীরেন্দ্র মাষ্টার বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় ধীরেন্দ্র মাষ্টারের সভাপতিত্বে পুজা উৎসব কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের উপস্হাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, ওসি নাসিরউদ্দিন মৃধা, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম প্রধান।

এরপর গজরা ইউনিয়নের গজরা স্বর্গীয় শুকলাল পোদ্দার বাড়িতে পুজা মন্ডপে পরিদর্শনে এসে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, সফর সঙ্গীদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, হিন্দু বৈদ্য খৃষ্টান পরিষদের সভাপতি বীর মুক্তি যোদ্ধা বাবু রাদেশ্যাম, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী মিজানুররহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি গাজী সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা প্রমূখ। পুজা উৎযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওহায়েদুজ্জামান ওয়াদুদ।

উপস্থিত ছিলেন ওসি তদন্ত শাজান কামাল, শ্রী গৌতম চন্দ্র পোদ্দার, সুমন ভৌমিক সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৪ অক্টোবর ২০২০ খ্রি. ০৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

You might like