মুহাম্মদ জাকির হোসেনের কবিতা : জটিলতা

যে সব চায়, আসলে সে পুরোপুরি কিছু চায় না
যে কিছুই চায় না, বস্তুত সে সবকিছুরই
কিছু কিছু চায়; ক্ষমতার তরক্কি, হুইস্কির স্বাদ
প্লাইমাউথ লিমুজিন হাইরাইজ বাড়ি চায়
খেলতে চায়, খেলাতে চায়
খেলার জন্য মাল চায়, বিশল্য জীবন, তন্বঙ্গী
গতর চায়

এভাবে খেতে খেতে পেতে পেতে
চলে যায় নির্দিষ্ট পরিণতির দিকে
অথচ নির্বোধ জানে না
চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়ে গ্যাছে সে
নতুন করে কিছু চাওয়াই তাঁর বড্ড বাড়াবাড়ি যে

মুহাম্মদ জাকির হোসেন: কবি। সিনিয়র সাংবাদিক।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক (অব.)।

৩১৯, দক্ষিণ কলাদী
মতলব দক্ষিণ, চাঁদপুর
২০ অক্টোবর ২০২৬খ্রি.

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.

 

You might like

About the Author: priyoshomoy