

রোমান শিকদার :
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, মাদারীপুর জেলার মধ্যে শিবচর উপজেলা আওয়ামী লীগ, সাংগঠনিক ভাবে সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আমরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তা আবারো প্রমাণ পেয়েছি। কেন-না আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীয় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের মাদারীপুরের শিবচরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মুুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন (তোতা খান) সাধারণ সম্পাদক সংকর চন্দ্র ঘোষ, উপজেলা যুব লীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধরণ সম্পাদক খায়রুজ্জামন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চীফ হুইপ মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)এর কবর জিয়ারত ও সদ্য প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর মা‘ মরহুমা হোসনে আরা চৌধুরীর কবর জিয়ারত এবং দ্বিতীয় খন্ড ইউপি চেয়ারম্যান মাসুম তালুকদারের কবর জিয়ারতসহ বিভিন্ন স্কুল-কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ করাসহ বিভিন্ন উন্ময়নমূলক কাজের শুভ উদ্ধোধন করেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
২৬ অক্টোবর ২০২০ খ্রি. ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার











