বোদায় গণপিটুনির শিকার চোরের মৃত্যু 

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ভোর রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় চুড়ি করতে গিয়ে গনপিটুনির শিকার হয়ে

নাজমুল হক বিশারু (৬০) নামের পেশাদার চোড়ের মৃত‍্যু হয়েছে।তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামে ৷ তিনি এলাকার তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান পেশাদার চোর নাজমুল হক বিশারু (৬০)। ঘরে ঢোকার পরপরই ওই বাড়ির লোকজন টের পেয়ে বিশারুকে আটক করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশি সহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বোদা থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে ওই চোর নিহত হয়েছেন। নিহত চোর নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িতের ঘটনায় ৯ টি মামলা রয়েছে। এঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

প্রকাশিত: রোববার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy