

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

নবাগত প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর জন্ম গাইবান্ধা জেলায়।
গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি সান্তাহার পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে রবিবার দুপুরে সান্তাহার পৌরসভার উদ্যোগে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমসসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রকাশিত: রোববার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.














