মহানবীকে অবমাননা করার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

রোমান শিকদার :

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কার্টুন প্রকাশ ও অবমাননার প্রতিবাদে মাদারীপুরে শিবচরে উপজেলা ওলামা ত্বলবা ঐক্য পরিষদ আয়োজনে বিশাল এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরের উপজেলার কেন্দ্রয়ী জামে মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার ঘোষণা দেন। এবং বাংলাদেশে রাষ্ট্রিয়ভাবে ফ্রান্সে পণ্য বর্জন করার আহ্বান রেখে, ফ্রান্স সরকারের পুষ্পত্তলিকা দাহ করেন। মাওলানা আকরাম হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও বাহাদুপুরের পীর সাহেব মাওলানা হাফেজ আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান। এর আগে সকল ওলামায়ে কেরাম ও দ্বীনি ভাইদের সাথে নিয়ে বিশাল একটি মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ওলামায়ে নেতারা।

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও বাহাদুপুরের পীর সাহেব মাওলানা হাফেজ আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান সরকার প্রধানকে উদ্দেশ্যে করে বলেন, অনান্য মুসলিম দেশ যদি ফ্রান্সের পণ্য বর্জন করতে পারে তবে আপনি কেন পারবেন না। আপনি ও তো মুসলমান, আপনার বাবা,দাদা ও মুসলমান আমারা আশা করি আপনি মুসলমানদের এই দাবী মেনে নিবেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৮ অক্টোবর ২০২০ খ্রি. ১২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার

You might like