শিবচরে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

উৎসব মূখর পরিবেশে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলার মাদবরচর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মতিউর রহমান হাওলাদারকে সভাপতি ও নূরুল ইসলাম মাদবরকে সাধারন সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এ সময় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা. মো.সেলিম, মাদবরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

৩১ অক্টোবর ২০২০ খ্রি. ১৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

You might like