

নিজস্ব প্রতিবেদক :
ফ্রান্স সরকার কর্তৃক বিশ্ব নবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র করে কটূক্তির প্রতিবাদে ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে কয়েক হাজার মুসল্লীর বিক্ষোভ মিছিল।
শুক্রবার জুমার নামাজ শেষে ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের প্রায় সব কয়টি মসজিদের মুসল্লীগন দলে দলে মিছিল নিয়ে খাজুরিয়া স্কুল মাঠে মিলিত হয়।

পরে আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও আগত মুসল্লীগন খাজুরিয়া পূর্ব বাজার পদক্ষিন শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সহ-সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সমাজসেবক আব্বাস গাজী, খাজুরিয়া মাদ্রাসার সুপার আবুল খায়ের, কাওমী সংঘঠনের নেতা মাও. মোরশেদ আহমেদ ও মাও. ইমামউদ্দিন বক্তব্যে রাখেন।
এ সময় দলমত নির্বিশেষে এলাকার গন্যমান্য ও কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৬ নভেম্বর ২০২০ খ্রি. ২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার











