দোহারের রাইপাড়া তালতলা এফসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের চর কুশাই জামালচল এলাকায় তালতলা এফ সি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ১৬ই অক্টোবর (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এই খেলায় প্যানথম এফ সি ও ব্লু টাইটেন এস এফ সি দলের মধ্যে গোলশূন্য সমতায় খেলা শেষ হয়।

মহিউদ্দিন আহমেদ মোহন মাষ্টারের সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও ছাত্রনেতা, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থী কবির হোসেন।

বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন তুহিন খেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, আরিফুল ইসলাম নওয়াব, মোশারফ মাদবর, মিজানুর রহমান (নিউটন), রিপন খান, কোব্বাত মাদবর ও জামাল মাদবর।

প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy