ফরিদগঞ্জে গভীর রাতে হামলা-ভাংচুর

ফরিদগঞ্জ প্রতিনিধি :
উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাশর্^বর্তী বাড়ির লোকজন শনিবার গভীর রাতে হামলা চালিয়ে প্রসূতিসহ নবজাতককে আহতসহ বাড়িঘর ভাংচুর করার ঘটনা ঘটিয়ছে।

প্রত্যক্ষদর্শী খাজা আহম্মদ মিজি জানান, শনিবার রাত আনুমানিক আড়াইটার সময় জাবেদ আলী মিজিবাড়ির শাহাজান মিজির ঘরে মহিলাদের চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখতে ও শুনতে পাই রাত একটার দিকে ফরিদগঞ্জ থানা পুলিশ শাহাজান মিজি (৫৫) ও তার ছেলে জুয়েল (২৪) কে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর রাত আনুমানিক আড়াইটার দিকে আরব আলী গাজী বাড়ির শাহাজানের সালা ও ছেলেরা আ. মন্নান (৫৫), মাছুম (৩৫), মামুন (২৫), মনির (৪০)সহ ৬/৭ জনের একটি দল শাহাজানের ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

ভূক্তভোগী পরিবারের সদ্য প্রসূতি ফাহিমা বেগম জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ এসে আমার বাবা শাহাজান ও ভাই জুয়েলকে হঠাৎ ধরে নিয়ে যায়।অত:পর রাত দুটার দিকে আমার মামা আব্দুল মান্নান, মাছুম, মনির ও মামাতো ভাই মামুন বাহিরে থেকে দরজা খুলতে বললে দরজা খুলতে দেরি হওয়া মাত্রই বাহির থেকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাংচুর চালিয়ে ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর ও আমাকে ধাক্কা ও কিলঘুশি দিয়ে আহত করে , আমার ৩ দিনের শিশু সন্তানটিকে জখম করে। তাছাড়া গলার স্বর্ণের চেইন, কানের জিনিস ও হাতের চুড়ি আলমিরা থেকে তালা ভেঙ্গে লুট করে নিয়ে গেছে। প্রায় ৫ ভরি স্বর্ণলংকার নিয়ে গেছে। ঘরের বেড়া ও টিন কুপিয়ে ভাংচুর করেছে। আমরা ৩ ভাই ও ২ বোন আমার মা ৫/৬ বছর হয়েছে মারা গিয়েছে। বাড়িতে আমার বাবা ও এক ভাই থাকতো তাদেরকে পুলিশ কি অভিযোগে ধরে নিয়েছে জানি না আর পরক্ষণেই আমার মামারা এসে এ তান্ডব চালায়। আমরা এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নিকট সঠিক বিচার প্রত্যাশা করছি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া তিনি আরোও জানান, পূর্বের একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাবা ও ছেলেকে ধরে আনা হয়েছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৯:১২ পিএম

১৫ নভেম্বর ২০২০ খ্রি. ৩০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার

 

You might like