

মহিউিদ্দন (চাঁদপুর) ফরিদগঞ্জ:
আসন্ন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পাটওয়ারীর মোটরসাইকেল শোভাযাত্রা ও কর্মী সমাবেশ করে মেয়র প্রার্থীতা ঘোষণা দিয়েছে ইসমাইল হোসেন পাটওয়ারী।
২৩ নভেম্বর সকালে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরুকরে মোটরসাইকেল শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিণ করেন। শেষে পৌরসভার ৮নং ওয়ার্ড়ের অমি পার্কে আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয়।

ইসমাইল হোসেন পাটওয়ারী উপজেলা আওয়ামী যুবলীগের ১নং সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ১৩ নং ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, ফরিদগঞ্জে মাটি ও মানুষের নেতা সাংবাদিক শফিকুর রহমান এমপি মহদয়ের নির্দেশনায় ও খাজে আহাম্মদের নেতৃত্বতে আমি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। আমি দলের দুর্দিনে উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে মূল্যায়ন করবেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৬:০১ পিএম
২৩ নভেম্বর ২০২০ খ্রি. ০৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউস সানি ১৪৪২ হিজরি, সোমবার











