ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের শ্বশুরের ইন্তেকাল

ফরিদগঞ্জ প্রতিনিধি মো: মহিউদ্দিন, :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের শ্বশুর মইনুল হোসেন পন্ডিত (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাতে রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়ার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই গতকাল শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী , ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি পূর্ব কাউনিয়া পন্ডিত বাড়িতে জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মইনুল হোসেন পন্ডিতের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া পন্ডিত বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুম মইনুল হোসেন পন্ডিতকে দাফন সম্পন্ন করা হয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:০৮ পিএম

০৬ নভেম্বর ২০২০ খ্রি. ২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার

 

You might like