চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

টি. আর. দিদার :

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় শফিকুল ইসলাম সফু (৪৪) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।

৮ ডিসেম্বর মঙ্গলবার মহাসড়কের নাওতলা অংশে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ঢাকার মহাখালী এলাকার মৃত আলী আহাম্মেদ এর ছেলে।

জানা যায়, চাঁদপুরের রহিমানগর এলাকা থেকে শফিকুল তার শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে নিজের মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের নাওতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ জানান- কিছুটা জনমানবহীন এলাকায় দুর্ঘটনা ঘটায় ঘাতক গাড়িটিকেও আটক করা সম্ভব হয়নি।

You might like