সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইদ হোসেন অপু চৌধুরীর নির্বাচনি ইশতেহার

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েন চাঁদপুর জেলা শাখার নির্বাচন-২০২০

নির্বাচনি ইশতেহার

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় সাংবাদিক/সহকর্মী
সালাম ও শুভেচ্ছা নিন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার আসন্ন নির্বাচনে আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছি আপনাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে। সংগঠনের প্রতিটি সভা এবং কর্মসূচিতে উপস্থিত থেকে সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। সাংবাদিকতা পেশার মানসম্মান ও সুনাম ধরে রেখে কাজ করার চেষ্টা করেছি।

আসন্ন নির্বাচনে সংগঠনকে শক্তিশালী এবং উন্নয়নের লক্ষ্যে সাধারণ সম্পাদক পদে আপনার মূল্যবান ভোট একান্তভাবে প্রত্যাশা করছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি সর্বাত্মক চেষ্টা করবো সকলের মতামত ও চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আমার অগ্রাধিকার ভিত্তিতে কাজ হবে নিন্মরুপ।
১। সংগঠনের প্রতিষ্ঠাতাদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যাবস্থা করা হবে।
২। নিয়মিত সংগঠনের সভা করা ।
৩। সংগঠনের সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।
৪। সংগঠনের সকল সদস্যকে উন্নতমানের ব্লেজার প্রদান।
৫। সংগঠনের নিজস্ব কার্যালয়ের ব্যবস্থাকরণ।
৬। সংগঠনের সদস্যদের জন্য ফটো সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষন আয়োজন।
৭। প্রতি বছর সংগঠনের সদস্যদের নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন।
৮। প্রধান প্রধান ধর্মীয় উৎসবে সদস্যদের উপহার সামগ্রী প্রধান।
৯। সকল সদস্যদের বিপদ-আপদে সহযোগিতা ও পাশে দাঁড়ানো হবে।
১০। সংগঠনের সদস্যদের জন্য কল্যাণফান্ড গঠন।
১১। সংগঠনের অসুস্থ সদস্যদের জন্য চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান।
১২। করোনাকালে সংগঠনের সদস্যদের জন্য সরকারিভাবে প্রনোদনার ব্যবস্থা গ্রহণ।
১৩। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা বিধানে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা।
১৪। ভবিষতে সংগঠনকে শক্তিশালী করতে একটি পুর্ণাঙ্গ গঠনতন্ত্র ও কল্যাণফান্ডের জন্য একটি গঠনতন্ত্র প্রনয়ন করার উদ্যোগ গ্রহণ করবো।
সর্বোপরী আমি নির্বাচিত হলে সকল সিদ্ধান্তগুলো আপনাদের মতামতের ভিত্তিতেই ও কল্যানে কাজ করবো।

অতএব, আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য বিনীত অনুরোধ করছি।

ধন্যবাদান্তে
সাইদ হোসেন অপু চৌধুরী
সাধারণ সম্পাদক পদপ্রার্থী
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা
ভোটার নং-০৫

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৩:০৪ পিএম

০৮ নভেম্বর ২০২০ খ্রি. ২৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২২ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like