স্বরূপকাঠিতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার দুপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই জরিমানা করেন।

উপজেলার মিয়ারহাট বন্দরে ওই অভিযানে ওজনে কম দেয়ার অভিযোগে এস কে এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে চাদনী পপুলার রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৫:৩৩ পিএম

০৯ নভেম্বর ২০২০ খ্রি. ২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

You might like