

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
বুধবার চলতি মৌসমের কৃষি প্রনোদনা হাই ব্রীড ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের অয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম , মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ , মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার, উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টো প্রমূখ।
আলোচনা শেষে ২ হাজার ৫ শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো ধানের হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়।








