বিএনপির সভাপতি প্রার্থী বিদেশে সমর্থকদের হট্টগোলে দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী বিদেশে অবস্থান অথচ তার সমর্থকদের দিয়ে হট্টগোলের অভিযোগ পাওয়া যায়।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এমন ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রায় ৩ বছর পর ঐ ওয়ার্ডের তেলিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনের আলোচনা শেষে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি’র নাম প্রস্তাব রাখা হয়। এতে বর্তমান ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন এবং বিদেশে অবস্থানরত মনির হোসেনের নাম প্রস্তাব রাখা হয়। সম্লেলনে নিয়মবিধি অনুযায়ী প্রার্থীর উপস্থিতি বাধ্যতামূলক থাকলেও এখানে দেখা যায় ব্যতিক্রম। প্রবাসী মনির হোসেনের সমর্থকদের হট্রোগলে সম্লেলন স্থগিত করেন নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম বলেন, বিএনপির গঠনতন্ত্রে এ ধরনের নজির নেই। আমরা বর্তমানে জাকির হোসেনকে মাঠে পেয়েছি নিয়ম অনুযায়ী তিনি হবেন এই ওয়ার্ড বিএনপির সভাপতি।

You might like