স্বরূপকাঠিতে ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুরের গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

এ ঘটনায় ওই দিন রাতে ডিবি পুলিশের এস আই মো. মিলন হাওলাদার বাদি হয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। রবিউল পাশর্^বর্তি বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের মো. মেহেদি হাসানের ছেলে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৪:০৩ পিএম

১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ রবিউস সানি ১৪৪২ হিজরি, শনিবার

 

You might like