

স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেষ্টুরেন্টে জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এড. মোহাম্মদ আলী হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সস্পাদক মাহবুবুর রহমান বাবুর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় আসন্ন বিজয় দিবস ও সংগঠনের পরিচিতি সভাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আ. কাদের মোল্লা, আনোয়ার হোসেন খোকন, যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জয় ও আবুল হাসনাত, সহ অর্থ সম্পাদক নাজমূল আহসান নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদউল্লাহ মাষ্টার, সদস্য আবুল কাসেম ও কামরুল ইসলাম প্রমুখ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ১২:৪১ পিএম
১৫ নভেম্বর ২০২০ খ্রি. ৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার











