

গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের রবি/২০২১ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং হাইব্রিড বোরো, সরিষা, ভুট্টা, বাদাম, মসুর, খেসারি, টমেটো, পেঁয়াজ, মরিচ, সূর্যমুখী বীজ এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এলএলপি বিতরণ করা হয়।

মঙ্গলবার ( ১৫ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে কৃষিক্ষেত্রে অনেক সাফল্য ও উন্নতি হয়েছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন। সরকার কৃষিখাত ও কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।
উপজেলা কৃষি অফিস থেকে জানায়, ৪৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। রবি ২০২০-২১ মৌসুমে প্রনোদনা কর্ম সূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ১৫২০ জন কৃষক কে ৬ আইটেমের বীজ যেমন ভূট্রা, সরিষা,মূগ, বোরোধান, বাদাম ও পেয়াজ এবং ২০২০ অর্থ বছরে বোরো হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যেমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা ২৮০০ জনের মাঝে বিতরণ ও নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রাম প্রকল্পের বিনা মূল্যে ১০ টি সেচ পাম্প ( এলএলপি) কৃষকের মাঝে বিতরণ করা হয়।








