ফরিদগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক পতাকা উত্তোলণ করেন, ইউএনও শিউলী হরি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, পৌর মেয়র মাহফুজুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদ হোসেন, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমূখ। পরে উপজেলায় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হন।

দিবসটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে দিবসটি পালণের কোন ধরণের উদ্যোগ দেখতে পাওয়া যায়নি।

You might like