হাজীগঞ্জের বড়কূল পশ্চিম ইউনিয়ন আ’লীগের বিজয় মিছিল

জহিরুল ইসলাম জয় :

হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে বিজয় মিছিলের আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় রামচন্দ্রপুর বাজারে বিজয় মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

উক্ত বিজয় মিছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজীর নেতৃত্বে ৪৯তম বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হাসেম হাসু, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন আবু, সহ-সভাপতি আবুল বাশার আটিয়া, হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ বকুল, সদস্য ফারুক মজুমদার, সফিকুল ইসলাম মেলিটারি, মন্টু শ্বর্নকার, সিরাজ আখন্দ, ফজলুল হক দর্জি, আবুল বাশার মজুমদার, আব্দুর রশিদ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য শাহআলম বেপারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সদস্য আবু ইউসুফ, যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবুসহ প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৭:৩২ পিএম

১৬ নভেম্বর ২০২০ খ্রি. ০১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

 

 

You might like