

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ :
বিশিষ্ট সমাজসেবক ১৫নং রুপসা (উ:) ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম সুমনের নেতৃত্বে বিশাল মোটরবাইক শোভাযাত্রা বের করা হয়েছে।

সোমবার বিকেলে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল মোটরবাইক শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় রুপসা বাজারের পশ্চিম মাথায় এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এই মোটর শোভাযাত্রায় প্রায় ৫শ মোটরসাইকেল ও সিএনজি- অটোরিক্সা অংশ গ্রহন করে। মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. খোরশেদ আলম, মো. শফিকুর রহমান, মো. নাছির চৌধুরী, রফিকুল হক সোহেল, মো: মমিন হোসেন পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. খোরশেদ আলম, মো. আনোয়ার হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।








