

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের শীর্ষ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এর কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ প্রিয় চাঁদপুর সম্মাননা অনুষ্ঠানে জেলার নিয়মিত সংবাদ পরিবেশন করায় প্রিয় চাঁদপুর সম্মাননা পেলেন সাইদ হোসেন অপু চৌধুরী।
বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে হাজীগঞ্জ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে সম্মাননা অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আফজাল হোসেন এই ক্রেস্ট প্রদান করেন।

প্রিয় চাঁদপুর সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর মেয়র মোঃ মাহফুজুল হক, প্রিয় চাঁদপুর এর সম্পাদক মন্ডলির সভাপতি ও আনন্দ গ্রুপের সিএফও মোঃ মোশারফ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, প্রিয় চাঁদপুর এর সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, প্রধান সম্পাদক মোঃ মজিবুর রহমান রনি। এছাড়াও প্রিয় চাঁদপুরের জেলার প্রায় সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রিয় চাঁদপুরের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরী দীর্ঘদিন যাবৎ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চীফ রিপোর্টার, জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি, ও প্রিয় সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সহিত কর্মরত আছেন।
সাইদ হোসেন অপু চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সম্মাননা প্রদান করায় প্রিয় চাঁদপুর পরিবারের কাছে আমি চির কৃতজ্ঞ। এই সম্মাননা ক্রেস্ট প্রদান করার পর থেকে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর”কে আরো বেগবান ও গতিশীল সহ মানুষের মনে স্থান পাওয়ার জন্য ভালো ভালো সংবাদ প্রকাশ করার চেষ্টা করব। এজন্য আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।








