মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উদ্যমদি পাম্প হাউজের সেচ উদ্বোধন

গোলাম নবী খোকন :

দেশে অন্যতম সেচ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধের উদ্দমদী পাম্প হাউজের সেচ পাম্প উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজ ইংরেজি নববর্ষের ১ লা জানুয়ারী সকাল দশ টা ত্রিশ মিনিটের সময় উদ্দমদী পাম্প হাউজে এক আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠান সভায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্হা ফেডারেশনের সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের উপস্হাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আতিকুল ইসলাম, প্রবীণ আওয়ামীগ নেতা ও পানি ব্যবস্হাপনা দলের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সরকার, নাউরী পানি ব্যবস্হানা দলের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাজান প্রঃ, এসও সালাউদ্দিন, ওভার শিয়ার জহিরুল হক প্রমুখ।

You might like