
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজারে জনগুরুত্বপূর্ণ সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন জনদুর্ভোগের পর অবশেষে রোববার দুপুরে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বিশ্বাস।

এসময় তিনি বলেন, কোনো রকম অনিয়ম হলেই কাজ বন্ধ করে দেওয়া হবে। আমি বিশ^াসও করি আবার সন্দেহও করি। কাজের গুনগত মান অব্যশই রক্ষা করতে হবে।
বাজার জুড়ে সড়কে ৩৭৩ মিটার কাজে মোট ব্যয় হচ্ছে, ৭৭ লাখ ৭৬ হাজার টাকা। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজের পক্ষে টিপু বলেন, কাজের গুণগত মান রক্ষা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম, সাইফুল মেম্বার, আওয়ামীলীগ নেতা মাঈনুল ইসলাম রাসেল, হেলাল মৃধা ও এমরান হোসেন প্রমুখ।
বিজ্ঞাপণ








