
হারুন অর রশিদ, মতলব দক্ষিণ প্রতিনিধি :

‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার ২রা জানুয়ারি সকালে উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কাউন্সিলর মামুন মৃধা প্রমুখ।
দিবসটি উপলক্ষে ওই দিন সেবা গ্রহিতাদের মাঝে ২৪ জনকে বিভিন্ন হারে ৫ লক্ষ ৯৮ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ, মৃত ভাতাভোগীর স্থলে প্রতিস্থাপনকৃত ১৫ জনকে ভাতা প্রদান এবং ২জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানসহ সমাজসেবা অধিদপ্তর থেকে সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।








