
মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরূপকাঠিতে র্যালী, সমাবেশসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বরে কেক কেটে কর্মসুচীর শুরু হয়।

পরে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে ইন্দুরহাট মিয়ারহাট বন্দর প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান্ রনি দত্ত জয়, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ইমু।











