মতলব দক্ষিণে বরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলামের ইন্তেকাল

গোলাম নবী খোকন :

চাঁদপুরের মতলব পৌরসভার দগরপুর গ্রামের কৃতী সন্তান, বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক সিরাজুল ইসলাম মাষ্টার গত ৪ জানুয়ারী সকাল ১১ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না….রাজেউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৩) বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে হ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা ঐ দিন বাদ আসর দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে, দ্বিতীয় জানাজা মাগরিব বাদ বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুমকে ঢাঁকিরগাঁও গণকবরস্হানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

You might like