
হারুন অর রশিদ, মতলব, চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শীতার্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল ও শীতবস্ত্র নিয়ে স্বশরীরে হাজির হন সুযোগ্য ইউএনও স্নেহাশীষ দাশ। ইউএনও স্নেহাশীষ দাশ নিজে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে গিয়ে প্রতিটি পরিবারের খোঁজ খবর নেন ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

কম্বল পেয়ে খুশি হত দুস্থ মানুষগুলো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগীতায় অর্ধশতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে দুর্গাপুর বেড়ীবাঁধ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত বাসিন্দাদের মাঝে এ কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেন।
ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, যারা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে তারাও আমাদের মত মানুষ। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা তাদেরকে শীতে উষ্ণতার জন্য কম্বল দিয়েছি। তিনি আরও বলেন, এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। যাতে তিনি সুস্থ থাকেন ও আপনাদের জন্য আরো বেশি বেশি উপহার পাঠাতে পারেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান মোঃ আবুল খায়ের উপস্থিত ছিলেন।







