
গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি যুব সমাজের উদ্যেগে টি ভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা গত ৮ জানুয়ারী সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসার নামাজ বাদ সিপাই কান্দি যুব সমাজ বনাম সজাতপুর একাদশ সঙ্গ অংশ গ্রহন করেন।

ঐ খেলায় সুজাতপুর একাদশ সঙ্গেকে হারিয়ে সিপাই কান্দি যুব সঙ্গ শিরোপা জয় লাভ করেন। ঐ খেলায় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ইউপি সদস্য সাংবাদিক গোলাম নবী খোকনের উপস্হাপনায় উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এন্ড ব্যবস্হাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম চৌধুরী,সাবেক পানি সম্পদ মন্ত্রী নাজিমউদ্দিন হাওলাদার, ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আলতাফ হোসেন, সাবেক ছাত্র নেতা আ,স,ম ইলিয়াস, নারায়নগঞ্জ কাঁচপুরের বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ওমর ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহম্মেদ পাটোয়ারী, সাবেক মেম্বার মাহফুজুররহমান সিপাই, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ জাফর আহমেদ, দেলোয়ার হোসেন প্রধান, মোঃ আলমগীর হোসেন ঢালী, আঃ রাজ্জাক বেপারী আঃ হালিম সরকার,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শুকুর আলী প্রমূখ। খেলায় সার্বিক সহ যোগিতায় ছিলেন গোলাম রাব্বানী জিসান, জিল্লুররহমান ওবায়েদ হাজরা, বাপ্পী সিপাই, রাহাত, রিপন বেপারী, মাজহারুল ইসলাম রনি, ছাত্র লীগ নেতা শাকিল দেওয়ান, সোহাগ দেওয়ান, ঢালী শাহাদাৎ, আশিক হাকিম মোল্লা সহ সিপাই কান্দি যুব সঙ্গের সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধক চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এন্ড ব্যবস্হাপনা পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী কে সিপাই কান্দি যুব সঙ্গের পক্ষে কেস্ট উপহার দিচ্ছেন সাংবাদিক গোলাম নবী খোকন ও জিয়াউর রহমান জিয়া। জাহাঙ্গীর আলম চৌধুরী তার নীজ অর্থায়নে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন এবং ছোট্ট শিশুদের মাঝে বিনা মূল্যে বই বিতরন করেন। খুব সুন্দর এবং সুষ্ঠু ভাবে খেলা সম্পন্ন হয়। খেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।








