বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন রতনের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোলাম নবী খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মরহুম আবুল হোসেন পেশকার সাহেবের ছেলে তৎকালীন ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মোহাম্মদ হোসেন রতন আজ ১৬ জানুয়ারী সকাল ৭ টায় চাঁদপুর এক হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮০) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে, ৩ ভাই, ২ বোন সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ ১৬ জানুয়ারী যোহর বাদ মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা, দ্বিতীয় জানাজা আসর বাদ তার নীজ গ্রামের বাড়ি এনায়েত নগরে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রধানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা।

এর পর জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন করেন মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী।

জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মাইনউদ্দিন (টুনু), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন,মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন সরকার, ছলিমউল্যা, আঃ রব, আবুল বাসার, আনোয়ার হোসেন, সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, একেএম গোলাম নবী খোকন, আঃ লতিব মিয়াজী, শেখ ওমর ফারুক, আতিকুর রহমান দুলাল, সাইফুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ সারোয়ার মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম সরকার, সাবেক মেম্বার ইকবাল হোসেন মীর,ইউপি সদস্য খোরশেদ আলম,জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন,ইফতেখার হোসেন ধনু, বিশিষ্ট ব্যবসায়ী এহসান মিয়া সহ অসংখ্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন। জানাজায় অংশ গ্রহন কারী সকলে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

You might like