ফরিদগঞ্জে অগ্নি কান্ডে দোকান পুড়ে ছাই

মো: মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জ উপজেলার মধ্য কেরোয়ায় বুধবার গভীর রাতে একটি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। তাৎক্ষনিক আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এরই মাজে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুদি দোকানী মোস্তফা জানন, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে হঠাৎ ডাক-চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আমার দোকানে আগুন জ¦লছে। লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।

পরিশেষে দেখি আর কোন কিছুই অবশিষ্ট নেই পুড়তে বাকী। আমি ধার-দেনা করে দোকানটি পরিচালনা করছি। আমার ৭ সদস্য বিশিষ্ট পরিবারটি একমাত্র এই দোকান চালিয়ে চলছে।আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছিনা। গ্যাস সিলিন্ডর নাকি বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানাযায়, আমরা অগ্নি কান্ডের ম্যাসেজ পেয়ে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি। তবে আগুনের সূত্রপাত বিষয়ে আমারা নিশ্চিত বলতে পারছিনা।

You might like