ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ৪১০ তম সাহিত্য আড্ডা

মো. মহিউদ্দিন ,ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ৪১০ তম সাহিত্য আড্ডা সম্পন্ন হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে ২২ জানুয়ারি বিকালে সাহিত্য আড্ডা শুরু হয়। সাবেক সভাপতি কবি ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি কবি দন্তন্য ইসলাম।

সহ-সাধারণ সম্পাদক মো.সাহেদ’র সঞ্চালনায় এ সময় মো.ইয়াছিন দেওয়ান ‘গণতন্ত্রের স্বপ্ন ভগ্ন’ নামের কবিতা এবং ‘সবুর করুন’ নামে অনুগল্প পাঠ করেন। ফাতেমা আক্তার শিল্পী পাঠ করেন ‘প্রণয় কাব্য’ নামের কবিতা। অমৃত ফরহাদ তার ‘আমাদের ফরিদগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থ থেকে পাঠ করেন। কবিতা ‘কাঠের ত্রিশূল’ আবৃত্তি করেন কবি দন্তন্য ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক মো.শামিম হাসান সজিব, প্রচার সম্পাদক আহাম্মেদ সাকিব। সদস্য- শামিম শেখ, শারমিন সুলতানা, আল আপনান শিমুল, মোস্তাফিজুর রহমান, মো. তানজিল প্রমুখ।

You might like