মতলব উত্তরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষুরোগীদের চিকিৎসা ও কম্বল বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন কামরুন্নাহার পিএমজেএফ এর আর্থিক সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি রোগী বাছাই, চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে দেড় সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে বাছাইকৃত রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হবে।

২২ জানুয়ারি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পূর্ব পুটিয়ারপাড় গ্রামে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন কামরুন নাহার সিএমজেএফ। উপজেলার ডা. মোঃ ইদ্রিস মিয়ার বাড়িতে হাজী আফতাব উদ্দিন ও ডা. মোঃ ইদ্রিস মিয়া ফাউন্ডেশন, লায়ন্স ক্লাবস অব রাজশাহীর সার্বিক সহযোগিতায় ও সহিতুন নেসা লায়ন্স চক্ষু হাসপাতাল, নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে এ সময় ২ শতাধিক রোগীকে চোখের চিকিৎসা সেবা ও চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

উদ্বোধনী কালে কামরুন নাহার সিএমজেএফ বলেন, সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করছি। এখানে যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন তার সবই আপনারা পাবেন। আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান- এটাই আমাদের প্রত্যাশা।

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন এর প্রেসিডেন্ট হাবিবুর রহমান পিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২ এর সদস্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুদ্দীন সিএমজেএফ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ, জেলা ৩১৫এ২ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন প্রকৌশলী মোহাম্মদ আবদুল ওহাব, কেবিনেট ট্যারেজার লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আনিসুর রহমান খান এমজেএফ, লায়ন ইকবাল হোসেন চৌধুরী (জুয়েল), লায়ন মোঃ শহিদুল ইসলাম স্বপন, এমজেএফ, লায়ন মোঃ বশির উল্লাহ পিএফজেএফ, লায়ন সঙ্কও কুমার রায় মনা এমজেএফ, লায়ন মোঃ পারপেজ রানা এমজেএফ, লায়ন হারুন-অর-রশিদ,হাজী আফতাব উদ্দিন, লায়ন নাইমুল হক খান,লায়ন কিশোর খান, লায়ন ইসমে আরা হানিফ, ও ডা. মোঃ ইদ্রিস মিয়া ফাউন্ডেশন এর পরিচালক রফিকুল ইসলাম সোহেল, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার হারুন অর রশিদ, সাদুল্যাপুর ইউপি সদস্য ইউপি বাদশা মিয়া,স্থানীয় ছাত্রনেতা রিয়াজ প্রমুখ।

এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন এর উদ্যোগে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২, বাংলাদেশ এর উর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

এরপর লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেন এর উদ্যোগে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন কামরুন্নাহার পিএমজেএফ এর আর্থিক সহযোগিতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্তদের মাঝে দেড় সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।

You might like