
হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পূবালী ব্যাংক মতলববাজার শাখার ম্যানেজার আবদুল্লাহ শাহেদ মিয়াজী’র যোগদান। তিনি গত ১৯ জানুয়ারি এ শাখায় যোগদান করেন।
এর আগে তিনি সফলতার সাথে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা পূবালী ব্যাংক শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাহার পিতা সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মরহুম আবদুল খালেক মিয়াজী। তিনি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।







