ফৌজদরহাট ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় এই বছরও চট্টগ্রামের সীতাকুণ্ডতে অবস্থিত ফৌজদরহাট ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল আজকে পুরো ক্যাম্পাস। নতুন শিক্ষার্থীদের মাঝে একটা নতুনত্বের আবির্ভাব বিরাজমান ছিল।

উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের মোট ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ রয়েছে।

You might like