সূর্যের আলো যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জহিরুল ইসলাম জয় :
ফরিদগঞ্জের চালিয়াপাড়া  সূর্যের আলো যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় শিক্ষা উপকরণ বিতরন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর চালিয়াপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা  বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর।
এসময় তিনি বলেন, চালিয়াপাড়ার যুবসমাজকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজন করার জন্য । তারা শিক্ষার সুযোগ সৃষ্টি করতে নিজের সামর্থ্যের যথাযথ ব্যাবহার করে অসহায় পরিবারের শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে।শিক্ষা উপকরণ বিতরনের ফলে শিক্ষার্থী জরে পড়া কমে আসবে। আমরা যেই সুন্দর ফরিদগঞ্জের স্বপ্ন দেখি, তা তোমাদের মত উদ্যোগী তরুনদের দ্বারাই সম্ভব হবে। আমরা চাই এমন একটি ফরিদগঞ্জ, যেখানে থাকবেনা ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ।
অনুষ্ঠানে বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সালেহ আহমেদ সজিব এর সঞ্চলনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন, কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ফয়েজ আহমেদ শিশির, আওয়ামী লীগ নেতা বিল্লাল সর্দার, সংগঠনের নেতা ইয়াছিনসহ সকল সদস্যবৃন্দ।

You might like