
হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উপজেলার আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হলেন আলহাজ¦ আওলাদ হোসেন লিটন। ৩০ জানুয়ারী শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় মতলব পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সফল মেয়র আলহাজ¦ আওলাদ হোসেন লিটনকে মনোনয়ন প্রদান করেছেন।

এদিকে, মতলব পৌরসভার মেয়র পদে পুনরায় আলহাজ¦ আওলাদ হোসেন লিটনকে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এড. নুরুল আমিন রুহুলসহ দলীয় নেতাকর্মী, মতলব পৌরবাসীসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রæয়ারী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ও ২৮ ফেব্রæয়ারী মতলব পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।







