স্বর্ণপদকপ্রাপ্ত এশিয়া মহাদেশের অন্যতম সার্জন ডক্টর গোলাম রসুল আর নেই

 গোলাম নবী খোকন :

এশিয়া মহাদেশের সোসাইটি অব সার্জেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল এডুকেশন প্রাক্তন (ডিজি), সার্জিকেল ডিপার্টমেন্টে র প্রধান, মতলব উত্তর উপজেলার পাচানী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিবেদিতপ্রাণ ও মানব কল্যাণে শ্রেষ্ঠ সেবক এবং মানব সেবা কার্যক্রমের উপর বিশেষ অবদান রাখায় (স্বর্ণপদক) প্রাপ্ত মানবতার ফেরীওয়ালা প্রফেসর ডক্টর গোলাম রসুল আর নেই।

তিনি ৩১ জানুয়ারি ভোর ৪ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না…রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ ভাই, ৪ বোন সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন। মরহুমের দ্বিতীয় জানাজা তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার পাচানী উচ্চ বিদ্যালয় মাঠে আসর নামাজ বাদ সম্পন্ন হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা দোয়া চেয়ে বক্তব্য রাখেন ডাঃ আবুল হাসানাত, মরহুমের ছেলে ডাঃ গোলাম রসুল হায়দার, গোলাম রসুল তাহা,মরহুমের ভাতিজা মোঃ আশিকুর রহমান, কলা কান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আউয়াল মেম্বার, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ অসংখ্য গুণিজন ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

You might like