
হারুন অর রশিদ, মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এ্যাপস প্রশিক্ষণ কোর্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মায়া বীর বিক্রম মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল কাউয়ূম খাঁন।
উদ্বোধনী শেষে এ্যাপসের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: সাইফুল ইসলাম ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো: শাহজাহান।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত আইটি শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ প্রশিক্ষণে সর্বনিম্ন ৫কিলোমিটার দৌড় প্রশিক্ষণে অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীদের এ এ্যাপসের আওতায় আনার কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।







