ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন কিরনের জন্মদিন পালন

সাইদ হোসেন অপু চৌধুরী. সিনিয়র করেসপন্ডেন্ট :
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সুপারহিরো ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী রুহুল আমিন কিরনের জন্মদিন পালিত হয়েছে।

গত ২ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডে ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা মাহবুবা শাহরিন এবং চেয়ারম্যান সুপার হিরো ডি এ তায়েবের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করেন সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ডি এ তায়েব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদিকা বর্ষা চৌধুরী, চিত্রনায়িকা আনহা তামান্না, ফ্যান ক্লাবের প্রধান উপদেষ্টা এপেক্সিয়ান সাঈদ আহসান, উপদেষ্টা মিলন হাসান, এস আই খোকন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আবুল ফজল মাহমুদ, আজিজ আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন কাব্য সানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান উজ্জল, নারী সম্পাদিকা নার্গিস আক্তার, যুগ্ন আইন ও নীতিমালা বিষয়ক সম্পাদক হীরা খান, সাহিত্য সম্পাদক এম ডি হালিম, এস কে সুমন, কার্যনির্বাহী সদস্য রাজীব আহমেদ জনি, সদস্য ফরিদ হাসান, আনোয়ার হোসেন, সূর্য চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও খুলনায় ফ্যান ক্লাবের উপদেষ্টা এ এস এম সেলিম রেজা, আইন ও নীতিমালা বিষয়ক সম্পাদক আমিন সানী, কার্যনির্বাহী সদস্য
জাহাঙ্গীর আলম, যুগ্ম প্রচার সম্পাদক হাবিব হাসান রানা, সদস্য মুনিয়া মুন্নির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন কিরনের জন্মদিন পালন করা হয়।

You might like