ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত, ঘােষণা আর গণনার বাকি : ডক্টর শামছুল হক ভূঁইয়া

মহিউদ্দিন :

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় স্থানীয় বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শনিবার বিকেলে সাবেক সংসদ ও আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ডক্টর শামছুল হক ভুইয়া বলেন,নৌকার বিজয় সুনিশ্চিত,গননা আর ঘােষনা শুধু বাকি।

আগামী ১৪ই ফেব্রুয়ারী নৌকা মার্কার বিজয়কে সুনিশ্চিত করার জন্য দলের সকলস্তরের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। নৌকার বিজয় উন্নয়নের বিজয়,নৌকার বিজয় আওয়ামী লীগের বিজয়,নৌকার বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়।

পৌরবাসী ও পৌরসভার উন্নয়নে আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা মার্কার মেয়র প্রার্ধী যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ভুইয়া,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,যুগ্ম সম্পাদক এডভােকেট জহিরুল ইসলাম,কেন্দ্রীয় যুবলীগ সদস্য মহিউদ্দিন খােকা,জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম,উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভােকেট জাহেদুল ইসলাম রােমান,পৌর মেয়র মাহফুজুল হক,আওয়ামীলীগ নেতা আলমগীর হােসেন রিপন,অহিদুর রহমান রানা,লােকমান তালুকদার,আরিফুর রহমান আজাদ,ইলিয়াস বেগ,হাসান আব্দুল হাই,এসকান্দার মিয়া,হাজী সফিকুর রহমান,দেলােয়ার হােসেন,কামাল মিজি,কামরুল সউদ,জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন,মশিউর রহমান মিঠু,মহিলা নেত্রী আজমুর বেগম,নাজমুন অনি,ফাহিমা আক্তার,হালিমা বেগম ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান সােহাগ প্রমুখ।

You might like