চাঁদপুরে বেপরোয়া বোগদাদ বাস নিয়ন্ত্রন হারিয়ে খালে : নিহত ২, আহত ২০

কবির হোসেন মিজি :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার এলাকায় বোগদাদ সার্ভিসের একটি বাস উল্টে ২ জন নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। বিষয়টি নিশ্চিত করেছে শাহরাস্তি থানা পুলিশ। নিহতরা হচ্ছে বিবা রানী দাস (৬১) ও গীতা রানী (৬৫)। তাদের উভয়ের বাড়ি শাহরাস্তি পৌর সভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্রামে।

৮ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের মৌতাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁদপুর গামী বোগদাদ বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলো। বাসটি মৌতা বাড়ি নামকস্থানে গেলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশ্ববর্তী খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এ দুজন নারী যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। আহত অনেককে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনার কিছু সময়ের মধ্যে শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আবদুল লতিফ ও শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান দূর্ঘটনার স্থানে উপস্থিত হয়ে আহতদের উদ্ধারের কাজ তদারকি করেন৷

এদিকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

You might like