ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মহিউদ্দিন :

ফরিদগঞ্জ পৌর সভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার দুপুর ও বিকেলে আওয়ামীলীগ ও বিএনপির মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলণ হয়েছে।

দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল আলম সোহাগ মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর পক্ষে লিখিত বক্তব্যে বলেন, বিএনপির মেয়র প্রার্থীর নেতা- কর্মীরা রোববার সন্ধায় বাস স্ট্যান্ডে আমাদের গনসংযোগ করা কালীন অর্তকিত হামলা করে ৪ জনকে আহত করে ।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম,রাজিব দাস,ছাত্রলীগ নেতা মহন মিজি।

এদিকে সোমবার বিকেলে স্থানীয় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে মেয়র প্রার্থী মো: ইমাম হোসেন পাটওয়ারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রোববার সন্ধায় আমরা বাস স্ট্যান্ডে একটি হোটেলে নাস্তা খাওয়ার সময় নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল আমাদের উপর অর্তকিত ভাবে হামলা করে সালমান নামের আমার এক কর্মীর ও একজন সাধারণ মানুষ আনোয়ারকে গুরুতর আহত করে।

আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। নির্বাচনের আচরন বিধি লংঘন করে আমার নির্বাচনী অফিসের সামনে নৌকা মার্কার নির্বাচনী অফিস স্থাপন করেছে। তাছাড়া বারবার আমার প্রচার ও গনসংযোগে বাঁধাসহ নেতা-কর্মীর উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবী জানাই।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক মেয়র মনজিল হােসেন মনজিল,পৌর বিএনপির সভাপতি আমানত গাজী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু,পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারী প্রমুখ।

You might like