
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে সহ- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জের মো. আলমগীর হোসেন তালুকদার।
মঙ্গলবার ঢাকায় কেন্দ্রী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি উক্ত পদে মনোনিত হয়েছেন।

আলমগীর হোসেন তালুকদার ফরিদগঞ্জের মানুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার কর্ম ও মেধার নেতৃত্ব কাজে লাগিয়ে এবার তিনি বাংলাদেশ কেন্দ্রী শিক্ষক সমিতির সহ- সাংগঠনিক পদে স্থান করে নিয়েছেন।
এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন, যেন সবসময় শিক্ষকদের কল্যাণে কাজ করতে পারেন এবং শিক্ষকদের প্রাপ্য অধিকার নিয়ে যেন জাতীয় ভাবে কথা বলতে পারেন।







