‘নৌকায় ভোট দিয়ে আমরা কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবো’

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা খাজে আহম্মেদ মজুমদার

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে যুবীলগের কার্যালয়ে উপজেলা যুবলীগের আহŸায়ক আবু সফিয়ান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা খাজে আহম্মেদ মজুমদার।

সভায় তিনি বলেন, আমাদের নৌকার প্রার্থী একজন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের কর্ণধার। একদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান ও অন্যদিকে সাংগঠনিক ভাবে দলের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিটিই প্রার্থী।

তাই আমাদের সকল দলমত নির্বিশেষে তাকে আগামী ১৪ ফেব্রæয়ারীর নির্বাচনে মেয়র নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতিমধ্যেই পুরো পৌর এলাকায় সকলের গ্রহনযোগ্য আবুল খায়ের পাটওয়ারীর গনজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকায় ভোট দিয়ে আমরা আমাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবো। তবে আমাদের প্রতিপক্ষ সর্ম্পকে সর্তক থাকতে হবে। ফলে যুবলীগের সকল নেতাকর্মী রোববার সকাল থেকে ফলাফল ঘোষনা পর্যন্ত কেন্দ্রে অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ইতিমধ্যেই আমাদের নেতা মুহম্মদ শফিকুর রহমান এমপি নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহŸায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, জাহাঙ্গীর আলম পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুমন, পারভেজ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল- আমিন পাটওয়ারী প্রমুখ।

You might like